বিদ্যালয় খোলার চিঠিতে সিঁদুরে মেঘ দেখছে হাবড়ার জলমগ্ন এলাকার পরিবারের জনা পঞ্চাশেক সদস্য ।বর্তমানে তারা রয়েছে হাবড়া মডেল হাইস্কুলে । বিকল্প ব্যবস্থা না হলে স্কুল ছারবেন না জানান তারা ।

প্রায় দেড় মাস ধরে জলমগ্ন হাবড়া পুরসভার উত্তর হাবড়া, লোকনাথ সরণি ,বাহান্ন ফ্যামিলি, পশ্চিম কামারথুবার এলাকার কয়েকশো পরিবার । বেশকিছু ঘরের ভিতর জল থাকায় এবং ছোট ছোট বাচ্চা থাকার কারণে পুরসভার তরফে উত্তর হাবড়ার একটি প্রাথমিক বিদ্যালয় ও হাবড়া মডেল হাইস্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে । সম্প্রতি রাজ্য সরকার আগামী মাসের ১৫ তারিখ স্কুল খোলার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সপ্তাহ তিনেক ধরে প্রায় ১৫ টি পরিবারের জনা পঞ্চাশেক সদস্য হাবড়া মডেল হাইস্কুলে রয়েছে । সেখানেই তারা নিজেরাই রান্না করে খাওয়া-দাওয়া করছে, বেশ কিছু পড়ুয়াও রয়েছে এই শিবিরে । তারা তার মধ্যেই পড়াশোনা চালাচ্ছে । তবে স্কুল খোলার নির্দেশে সিঁদুরে মেঘ দেখছে তারা । ত্রাণ শিবির ছেড়ে বাড়িতে যাওয়ার উপক্রম নেই ।তাই স্কুল খোলার নির্দেশ হলেও তারা স্কুল ছাড়বেন না বিকল্প কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত এমনটাই জানান শিবির আসা মানুষেরা । বিদ্যালয়ের প্রধান করণিক জানায় এ বিষয়ে বিদ্যালয়ের তরফে পুরসভাকে লিখিত আকারে জানানো হবে ।

Popular posts from this blog

বাসন্তী হাইওয়ে টাকি রোড মাইকিং মাক্স স্যানিটাইজার বিলি পুলিশের।।

নির্বাচন পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী জে পি যাদব খুনের তদন্তে ভাটপাড়ায় সিবিআই

আসন্ন বারাসাতে কালী পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় বারাসাত শহর জুড়ে। কোর্টের নির্দেশ মেনে এবার পুজো মণ্ডপ গুলি কে করো না পরিস্থিতির সবরকম ব্যবস্থা রাখতে হবে।